শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল সড়ক দুর্ঘটনায় যুবক নিহত : আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ বেনাপোল-যশোর মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেল দূর্ঘটনায় মাহবুব (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় চালকসহ আরও দুইজন আহত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুব ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত আলমগীর ও মিলন হোসেন একই উপজেলার চারাতলা গ্রামে বাড়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতরা তিন জন একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল সাইড দিতে যেয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে । মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন এবং অপর দুইজনকে যশোরের জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ