শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

দেশবাসীকে পবিত্র মাহে রমজানের জানিয়েছেন: নুরে আলম সিদ্দিকী হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ মার্চ, ২০২৪ পাঠক: ০

স্টাফ রিপোর্টার: দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জনপ্রিয় কর্মী বান্ধব জননেতা, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক ও দানবীর জনাব নুরে আলম সিদ্দিকী হক।

পবিত্র এ মাসটি উপলক্ষে আজ সোমবার (১১ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
বাণীতে জনাব নুরে আলম সিদ্দিকী হক বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।

এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। হে. রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন।

আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ