শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় সাংবাদিক ঐক্য পরিষদের মাদক মুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে র‍্যালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ “মাদককে না বলুন এবং নিরাপদ সড়ক চাই” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় সচেতনতা মূলক র‍্যালী করেছে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবাহক কমিটির সাংবাদিকবৃন্দরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে যশোরের শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার বাগআঁচড়া বাজারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা সকল সাংবাদিকদের সমন্বয়ে বাগআঁচড়া বাজারে র‍্যালী শেষে নাগরিক সচেতনতায় এক সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে পথসভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, মাদক একটি ভয়ানক ও সমাজের জন্য অভিশাপ। তাই যেখানে মাদক ব্যবসায়ী থাকবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীর যুবসমাজকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে।

এরই পাশাপাশি সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে হলে নিরাপদ সড়ক একান্ত ভাবে প্রয়োজন। প্রতিনিয়ত অনিরাপদ সড়কে ভয়াবহ মৃত্যুর কোলে ঝরে পড়ছে তাজা প্রাণ। এজন্য নিরাপদ সড়ক চাই আন্দোলন আরো বেগবান করতে হবে।

অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনাইন নিউজ পোর্টা মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এক আলোচনা সভায় সাংবাদিক ঐক্য পরিষদের আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ