শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে পৃথক অভিযানে মাদক ও জুয়ার আসর থেকে গ্রেফতার-৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় পৃথক তিনটি অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি এবং জুয়া খেলার আলামতসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ  

আটককৃত আসামী- যশোর কোতয়ালী থানাধীন চাচড়া গ্রামের মৃত বাদল খা’র ছেলে মোঃ মুনসুর আলী (৬৩), বেনাপেল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামের (বাগে জান্নাতের পাশে) মৃত রুপচান এর ছেলে মোঃ শাহজাহান (৪৫), পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোঃ মাহাবুর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান(৩২), ঝিকরগাছা থানাধীন রাজা ডুমুরিয়া গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে মোঃ আইয়ুব হোসেন(৪০), পোর্ট থানাধীন সাদীপুর (ঈদগাহর পিছনে) গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩০), শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামের কিয়ামুদ্দিন মোড়লের ছেলে মোঃ সাইদুল।

পুলিশ জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারী)  বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ মুনসুর আলী, ৬০ পুরিয়া হেরোইন সহ শাহজাহান, জুয়া খেলার আলামত ক) নগদ ৮৮০/- (আটশত আশি) টাকা, খ) DON তাস-০২ (দুই) সেট,  গ) ০৫ (পাঁচ) প্যাকেট DERBY সিগারেট, ঘ) কালো রংয়ের পলিথিন সহ সাইদুর রহমান ও আইয়ুব হোসেন এছাড়াও এসসি-৯২৩/১৪  এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী দেলোয়ার হোসেন (৩০)ও এসসি-৮২৪/১৭ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সাইদুল সহ সর্বমোট ৬ জনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ