মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে ৫০০ পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মনির ও ফাতেমা নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- মোঃ মনির হোসেন (২২) সে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন মোজজাটেক গ্রামের শফিকের ছেলে ও যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল ২টা ১০ মিনিটের সময় তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল দিঘিরপাড় এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদে এসআই মোস্তাফিজ ও এএসআই ইমামুল সহ সঙ্গীয় ফোর্স পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামস্থ কাউন্সিল আজিম উদ্দিন গাজীর বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ