শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ভারতীয় বিএসএফের ছোড়া ককটেলে বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবক রফিউল ইসলাম (৩৩) সে একই উপজেলার বঙ্গের বাজার গ্রামের আফজাল হোসেনের ছেলে। নিহতের মরদেহ ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ জানুয়ায়রি) সকাল ৭টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে, এ ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠক ডেকেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)’র পানবাড়ি ক্যাম্প কমান্ডার আমানুজ্জামান জানান, সকাল ৭টার দিকে চারজন যুবক আঙ্গরপোতা সীমান্ত এলাকায় যায়। এ সময় ভারতের কোচবিহারের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে মাথায় আঘাত পেয়ে নিহত হন রফিউল।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ