বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতের বৌদ্ধ তীর্থে গেছেন ৭০ জন তীর্থযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে চট্টগ্রাম জেলার বিভিন্ন পেশার বৌদ্ধ সম্প্রদায়ের মোট ৭০ জন সদস্যরা ভারতে গেছে।

 

সোমবার (২৮ অক্টোবর) সকালে ভারতের উদ্দেশ্যে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ভারত যায়।

 

জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার ফেন্ছুঘোনা গ্রামের অলক বড়ুয়া বিটু (পাসপোর্ট নং- A012344172) এর নেতৃত্বে এই তীর্থযাত্রীরা সকাল ১০টার সময় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করে। তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত এবং বিভিন্ন পেশার বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী।

 

বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তীর্থযাত্রীরা বিহারের বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা এবং উত্তর প্রদেশের সাংনাথ, বৈশালী, কুশিনারা ও শ্রাবন্তীসহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থানে সফর করবেন।

এ যাত্রায় তারা ২০-২৫ দিন সেখানে থেকে এরপর ভারত থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ