শিরোনাম:
বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না

বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল সীমান্তে “বাংলাদেশী” আখ্যা দিয়ে ১২-১৫জন নারী পুরুষ ও শিশুদের অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে বিজিবি’র কঠোর অবস্থানের কারণে বিএসএফের অপতৎপরতা সফল হয়নি। তাদের এই অপতৎপরতা রুখে দিতে বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফের ঠেলে পাঠানো নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার সময় বিজিবি কর্মকর্তা সহ ১০ বিজিবি সদস্যর একটি টিম নীল পতাকা হাতে ঘটনাস্থলে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কারো সাড়া মেলেনি। বিজিবি দল প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানের পরও সাড়া না পেয়ে ফিরে আসেন।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার মধ্যরাতে কয়েকটি ট্রাকে অতিরিক্ত ফোর্সসহ বিএসএফ ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে। প্রথমে সাদিপুর-রঘুনাথপুর সীমান্তের বিপরীতে জয়ন্তীপুর সীমান্ত দিয়ে তাদের এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে সীমান্তের আলো বন্ধ করে রাতভর আশপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে তাদের আবার ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিএসএফের সেই চেষ্টাগুলোও ব্যর্থ করে দেয় বিজিবি। ঘটনার পর বিজিবি বেনাপোলসহ আশপাশের সীমান্তে জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর নির্যাতনের ভয়ে ভারতীয় অনেক বাঙালী দেশ ছাড়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সোমবার মধ্যরাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রঘুনাথপুর ক্যাম্প সীমান্তের ওপারে ভিড়া সীমান্তে ভারতীয় ৬৭ ব্যটালিয়নের বিএসএফ সদস্যরা ১২-১৫ জন ভারতীয় বাংলাভাষী লোক জমা করে। এবং তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। এসময় বিজিবি’র কঠোর অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়।
এর আগে ২৬ মে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে বেশকিছু লোক জড়ো করা হয়েছে, এমন খবর ভারতীয় কিছু গণমাধ্যমে প্রকাশ হয়। যাদের ভারতীয় পুলিশের মাধ্যমে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২-১৫ জন নারী-পুরুষের ও শিশু ভারতীয় বোম্বেতলা খড়ের মাঠের শূন্যরেখায় অবস্থান করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ