শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ যশোরে কেক কাটা মিষ্টিমুখ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দর্শক নন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

১১ পেরিয়ে ১২ তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ই জানুয়ারি প্রেসক্লাব যশোরের শহীদ সাইফুল ইসলাম মুকুল মিলানায়তনে যশোর প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।

এ অনুষ্ঠানটি বাংলালোক সম্পাদক গোলাম সরোয়ারের সভাপতিত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন (BTV) যশোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওহাবুুজ্জামান ঝন্টু।

আরো বক্তব্য রাখেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ নির্বাহী পরিচালক
মনোয়ার হোসেন জনি, সিনিয়র সাংবাদিক নেতা তৌহিদ জামান, আল মামুন শাওন প্রমুখ।

এ সময় উপস্থিত সকল অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ