শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশীকে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচার হওয়া ৪০জন নারী ও শিশু।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের ওপার বাংলার পেট্টাপোল ইমিগ্রেশন বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

পাচারের শিকাররা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে পাচার হওয়া ৪২ বাংলাদেশী বিভিন্ন মেয়াদি কারাভোগ শেষে তারা বাড়ি ফিরছেন।

তবে বিভিন্ন পথে এভাবে পাচার হওয়া বাংলাদেশীদের দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী ও যশোর রাইডস্ এর মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ