শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে ইজিবাইক চালকের গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা পদ্দবিল হতে সজিব হোসেন নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ইজিবাইকচালক সজিব হোসেন (১৬) সে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতের কোন এক সময় কে বা কারা চালক সজিব’কে গলা কেটে হত্যা করে লাশ খড়িডাঙ্গা পদ্দবিলে ফেলে দেয়। সকালে ফেলে যাওয়া লাশ দেখে স্থানীয়রা পোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এবং কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে লাশটির ময়না তদন্তের পর জানা যাবে।


এই ক্যাটাগরির আরো নিউজ