বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় চোরাচালান পণ্য আটকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল কতৃক এ চোরাচালান মালামাল জব্দ করে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় ১৬৬টি শাড়ী, ৩১টি কম্বল, ২৭টি চাদর, ৫টি তৈরি পোশাক, ৫কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ৭.৫ কেজি কিসমিস, ২০৫০টি চকলেট, ১২০টি খাদ্য সামগ্রী, ৩ কেজি আমসত্ত্ব, ২০০টি ঔষধ, ২৮ প্যাকেট পান মশলা ও ১৪৭২টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২৫,১৭,৬০০/-(পঁচিশ লক্ষ সতেরো হাজার ছয়শত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
পাঠক: ৩






