রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ বোর্ডের সভা ১৬ নভেম্বরযশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন বেনাপোল দিয়ে ভারতে যাবারকালে যুবলীগ নেতা গ্রেফতারবেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে 

বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ পাঠক: ১২

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ বাগেরহাট সদর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ সহ নাজমুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাগেরহাট ডিবি পুলিশ।

আটককৃত আসামী- মোঃ নাজমুল হোসেন (৩৮) সে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দুর্গাপুর সিংহনগর গ্রামের নেছারুল হকের ছেলে।
ডিবি পুলিশ এসআই শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার (৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগেরহাট সদর থানাধীন ০৭ নং ষাটগম্বুজ ইউনিয়নের ষাটগম্বুজ মসজিদের সামনে জৈনিক শেখ মাসুদ হাসানের মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি পোশাক পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আমি আমার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ধরতে সক্ষম হই। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের খাঁচির ভেতর থাকা পুটলিয় রক্তিত কসটেপ দ্বারা মোড়ানো সাড়ে ১২ কেজি গাঁজা সহ নাজমুল নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক: ১২
এই ক্যাটাগরির আরো নিউজ