মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ পাঠক: ০
Oplus_16908288

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ প্রায় এক যুগ পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে নিজ জন্মভূমিতে ফিরলো নিখোঁজ শান্তনা বেগম। দেশের বুকে পা রাখার পরপরই আনন্দে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে দেশে রেখে যাওয়া চার ছেলে সন্তান ও বোন। শান্তনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

শান্তনা নিখোঁজ হন ১১ বছর আগে ২০১৪সালের দিকে। তিনি মানসিকভাবে অসুস্থ।এতোটা দিন ছিলেন ভারতের কানপুরের একটি আশ্রয়কেন্দ্রে।

মোঃ শফিকুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর জাস্টিস এন্ড কেয়ার যশোর এর কর্মকতা জানান ভারত থেকে আসা শান্তনা’কে থানার কার্যক্রম শেষে ঢাকা থেকে আসা শান্তনার ছেলে ও বোন এর নিকট হস্তান্তর করা হয়েছে ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ