শিরোনাম:

ফরিদপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি’র উপজেলা শাখা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বোয়ালমারী উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টায়, বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বোয়ালমারী বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার থেকে ৬৮ জন ড্রাগিস্ট দোকানী উপস্থিত হন।

 

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বোয়ালমারী শাখার সভাপতি সৈয়দ মাজেদ আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুর রহমান মানিক, মোহাম্মদ মোস্তফা জামান জুয়েল, সদস্য রাকিব হোসেন শাওন, মোস্তফা মাহফুজ বুলু, বাবু কালা চাঁদ দাস প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, বোয়ালমারীতে কোনো লাইসেন্স বিহীন দোকানে ওষুধ বিক্রি করতে দেওয়া হবে না। কিছু কিছু মুদি দোকানে ওষুধ বিক্রি করছে এদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এম আর পির মূল্যে ওষুধ বিক্রয় করতে হবে।

আলোচনা সভা শেষে বোয়ালমারী উপজেলা শাখায় মীর ফার্মেসীর স্বত্বাধীকারি সৈয়দ মাজেদ আলীকে সভাপতি ও তান ফার্মেসীর স্বত্বাধীকারি রাসেল আহমেদ কে সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি , মো.সাধী মৃধা, নির্মল কুমার দত্ত।
এছাড়া সদস্য পদে রয়েছেন, সৈয়দ ওমর আলী, মো. মুরাদ হাসান, মানুন মৃধা মিরাজ, মো.ইশারত হোসেন, মিরাজুল ইসলাম টিটু সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

এসময় ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন সহ অনকে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ