শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মাদক নির্মুল করতে হলে আপনারা মাদকাসক্তদের থানায় ছাড়াতে আসবেন না- “পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ পাঠক: ০

এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি,”পুলিশকে সহায়তা করি, মাদক, সন্ত্রাস , চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহ, মুক্ত দেশ গড়ি, এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানায় ওপেন হাউজ ডে উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে এগারোটায় বোয়ালমারী থানা চত্তরে আনুষ্ঠানিক ভাবে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, মাদক, চুরি,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের বিষয় তুলে ধরেন। আবার কেউ কেউ, পুলিশের ভুয়সী প্রশংসা ও করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসে বলেন, মাদকাসক্ত ও মাদক বিক্রেতাকে সামাজিক ভাবে বয় কট করুন, দেখবেন এমনিতেই তারা নির্মুল হয়ে গেছে। দয়া করে আপনারা মাদক সেবন ও মাদক বিক্রেতা কে থানায় ছাড়াতে আসবেন না। ছাড়াতে আসলে আমরা নিরুৎসাহিত হবো।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মাহমুদ হাসান এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, জেলা যুবদল নেতা ইমরান হোসাইন, জাহাঙ্গীর আলম মুকুল, নাজিমুদ্দিন মিয়া মিলু, উপজেলা কৃষক দল নেতা লুৎফর রহমান, ছাত্রদল নেতা আলামিন হোসেন, সাংবাদিক  এডঃ কোরবান আলী, পৌর জামায়াত নেতা নিয়ামুল হাসান, যুবদল নেতা মো,ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ রাব্বি, যুব দল নেতা রবিউল ইসলাম সম্রাট, রাসেল আহমেদ, জাহাঙ্গীর আলম মুকুল, প্রভাষক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদের আহবায়ক শেখ আনিসুজ্জামান তপু, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস রোকন উজ্জামান মিয়া বকুল প্রমুখ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ