শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, হত্যার গুঞ্জন এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি : শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে সুমানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে শশুর বাড়ির লোকজন জানায়। অপরদিকে প্রতিবেশীদের ধারনা সুমানাকে মেরে আত্মহত্যার নাটক সাজানো চেষ্টা করছে সুমনার স্বামী ও তার পরিবার।

সুমানার বাবার বাড়ি যশোরের শংকরপুর এলাকায়, তার বাবার নাম সাগর আহমেদ। বছর পাঁচেক আগে গোগা বিল পাড়া গ্রামের দীন মহাম্মদের ছেলে আব্দুল্লাহর সাথে তার বিয়ে হয়। তাদের জান্নাতি নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমান তারা গোগা মাঠ পাড়ায় পোল্ট্রিফার্ম মোড়ে বসবাস করছে। শুক্রবার সকালে সুমানা আক্তারের মৃত্যুর ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সুমানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর আড়াইশ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সুমানার স্বামী আব্দুল্লাহকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, সুমানার গলায় রাশির দাগ রয়েছে। প্রাথমিক ধারনা সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।


এই ক্যাটাগরির আরো নিউজ