শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ যশোরে পৃথক দুইটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রী বাপ্পি বিশ্বাস (২৭) মারা যান। একই দিনে মনিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন (৩০)।

নিহত বাপ্পি বিশ্বাস যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে। তার চাচাতো ভাই আশরাফুল ইসলাম বিশ্বাস জানান, বাপ্পি পেশায় রাজমিস্ত্রী। শনিবার (২৬ এপ্রিল) নিজ গ্রামের আলোকের বাড়িতে কাজ করার সময় ছাদের ওপর বাঁশ কাটছিলেন। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বাপ্পি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, “ছাদ থেকে পড়ে গুরুতর আঘাতের কারণেই বাপ্পি বিশ্বাসের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

অন্যদিকে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন। তিনি ওই গ্রামের জহুরুল ইসলাম মোল্লার ছেলে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলন হোসেন জানান, নিজের বাড়ির উঠানে ধান ঝাড়ার মেশিন চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ