শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে ধর্ষণ চেষ্টা মামলার বাদীকে জীবন নাশের হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ “ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রত্যন্ত এক গ্রামের তিন সন্তানের জননী এবং ধর্ষণ চেষ্টার মামলার বাদীকে জীবন নাশের হুমকি দেয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নির্যাতিত নারী বলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মো. মোশারফ মোল্যার ছেলে মো. আকাশ মোল্যা (২৬) দীর্ঘদিন ধরে আমাকে উত্যক্ত করছিলো এবং কুপ্রস্তাব দিচ্ছিলো। বিষয়টি এর আগে আকাশ মোল্যার বাবা-মাকে জানালেও কোন সমাধান হয় নাই।

গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আমাকে আগে থেকে ওঁত পেতে থাকা আকাশ মোল্যা জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় ও ধর্ষণের চেষ্টা করে। পরে আমার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ ঘটনা জানাজানি করলে আমার তিন সন্তানকে খুন করা হবে বলে হুমকি দিয়ে আকাশ পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আকাশ মোল্যা ও তার বাবা-মা পরদিন সকাল সাড়ে ১০টার দিকে আমার শ্বশুর বাড়ি গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের সদস্যদের জখম করে। পরে আমি ও আমার শ্বাশুড়ি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।

ওই নারী সংবাদ সম্মেলনে আরো বলেন, এ ঘটনায় গত ১৫ এপ্রিল আমি বাদী হয়ে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪)(খ)/১০ তৎসহ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করেছি।

পরবর্তীতে গত ১৯ এপ্রিল আমার স্বামী অভিযুক্ত আকাশ মোল্যা, তার বাবা মোশারেফ মোল্যা, মা চম্পা বেগম এবং জনৈক আল আমিন মোল্যার নামোল্লেখ করে বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেছে। মামলা ও ডায়েরি করার পর থেকে আসামীরা আমাদের জীবননাশের হুমকি দিচ্ছেন। গত ২৪ এপ্রিল আসামীরা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতাবোধ করছি।


এই ক্যাটাগরির আরো নিউজ