মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ পাঠক: ০

এম এম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টি ভেজা সড়কে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজু সেখ (২২) ও হোসাইন (২৩)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালকসহ বাসের স্টাফরা বাসটি ফেলে পালিয়ে যায়।

 

জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী লোকাল বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বৃষ্টির মধ্যে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে মোটরসাইকেল চালক বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীও সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের লোকেরা তাকে বাসের চাকার তলা থেকে বের করেন। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা বাসটি ফেলে পালিয়ে যান।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ