শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ভারতের লোকসভা নির্বাচন: বেনাপোল-পেট্টাপোল বন্দর দিয়ে মানুষ ও যানবাহন চলাচল ৩ দিন বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৭ মে, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ পশ্চিমবঙ্গের বনগাঁ আসনে লোকসভা ভোটের জন্য বেনাপোল-পেট্টাপোল বন্দর সহ সব আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে মানুষ ও যানবাহন চলাচল তিন দিনের জন্য বন্ধ থাকবে। বৃহষ্পতিবার এক নির্দেশনায় উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচন কর্মকর্তা এ নির্দেশণা জারি করেন।

এ কারণে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ২০ মে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বহায় থাকবে। তবে জরুরি চিকিৎসায় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক রোগী, পচনশীল পণ্য বহনকারী যানবাহন ও বনগাঁ আসনের ভোটার এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

বৃহস্পিতিবারের এ নির্দেশনায় আরো বলা হয়, ২০মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনগাঁ সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে।

এদিকে লোকসভা নির্বাচনের ছুটির সঙ্গে মঙ্গলবার বেনাপোল উপজেলা ভোট এবং বুধবার বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি মিলিয়ে বেনাপোল ও ভারতের পেট্টাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্টাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম বলেন, ভারতের লোকসভা নির্বাচনের কারণে আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে গুরুত্বর অসুস্থ ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী যেতে পারবেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ