শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল-দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

 

মঙ্গলবার(০২ এপ্রিল) রাত ১০ টার দিকে সীমান্তরক্ষী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হয়।

আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু(৩৭)।

 

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্নেল খুরশিদ আনোয়ার জানান,, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তী করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ