শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে- লায়ন গনি মিয়া বাবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ পাঠক: ০

স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলি বিকশিত করে। রোজা ইসলাম ধর্মের একটি অন্যতম স্তম্ভ। রোজা তাকওয়া অর্জনসহ রোজাদারকে পরিশুদ্ধ মানুষে পরিণত করে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।

ধর্মীয় বিধি-বিধান পালনের মাধ্যমে মানুষের পারস্পরিক সৌহার্দতা, মায়া-মমতা বৃদ্ধি পায়। জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক কমিটির উদ্যোগে ২৮ মার্চ বৃহস্পতিবার ঢাকার মতিঝিলস্থ হোটেল হিরাঝিলে আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বিষয়ে গণমাধ্যমকে আরো অধিক সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সভাপতি শাজাহান মোল্লা, সহ-সভাপতি আবুল বাসার মজুমদার, যুগ্ম মহাসচিব এডভোকেট খান চমন-ই-এলাহী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবেদ আলী প্রমুখ।

আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ