বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল ০৩ এর বার্ষিক বনভোজন ও পূর্নমিলনী অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ মার্চ, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, স্টাফ রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের স্মৃতি মধুর ঐতিহ্য বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৩ এর গঠিত বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল-০৩ এর বার্ষিক বনভোজন ও পূর্ণমিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) রাতে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিভিন্ন পেশায় নিয়োজিত বন্ধুরা সকল কাজ ভুলে এক কাতারে মিলিত হয়। এসময় সব বন্ধুদের কাছে পেয়ে মুহূর্তে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আনন্দের সমস্ত সুখ। এরপর সেখানে থেকে রিজার্ভ পরিবহনে নাটোরের লালপুর গ্রীণভ্যালী পার্ক এন্ড রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সকাল সাড়ে ৭টার দিকে প্রবেশের ছাড়পত্র নিয়ে রিসোর্টের ভেতর সবাই একসাথে প্রবেশ করে। এরপর দিনভর নান্দনিক দৃশ্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ডস সার্কেল এসএসসি ব্যাচ ২০০৩ এর বার্ষিক বনভোজন ও পূর্নমিলনী অনুষ্ঠান।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ