শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেলেন- সাংবাদিক রাসেল সরকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০
স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সভায় সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে গুণীজন সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মো: রাসেল সরকার। গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক প্রধান করেন প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলতাফ হোসেন। 
গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জমকালো আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৩য় তালায় আব্দুস সালাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এই স্মারক প্রধান সহ বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে ১৮ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ লায়ন গনি মিয়া বাবুল। সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য মোঃ আনারুল হক, মোঃ কামাল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, লায়ন মোহাম্মদ শিকদার আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মোঃ আনিছুর রহমান প্রধান, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ জামাল হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ আব্দুস সবুর, মানবাধিকার সচিব মোঃ মুসা খান রানা, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, নির্বাহী সদস্য মোঃ মহসিন উদ্দিন, ইকরামুল হক সোহেল, রাসেল ইসলাম জীবন, আজীবন সদস্য মোঃ আকন্দ আজাদ মোঃ নুরনবী, মতিউর রহমান রিয়াদ সহ নেতৃবৃন্দ।
বক্তব্য প্রদানকালে যুগ্ম মহাসচিম মামুন-অর-রশিদ বলেন, সাংবাদিকদের জন্য করা সংস্থার কল্যাণ ট্রাস্ট আরো কার্যকর করতে হবে, সাংবাদিকরা হামলা মামলা কিংবা অসুস্থ হলে সরেজমিনে গিয়ে তাদের আইনি সেবা, চিকিৎসা সেবা ও আর্থিক সেবা প্রদান করতে হবে এবং সাংবাদিকতার উৎকর্ষ বিকাশে বুনিয়াদী, অনুসন্ধানী সাংবাদিকতা ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও সনদ প্রদান করতে হবে।
গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেয়ে সাংবাদিক মোঃ রাসেল সরকার বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমাকে ‌‌কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বস্তুনিষ্ঠ সংবাদকর্মী শ্রেষ্ঠ সংগঠক হিসেবে গুণীজন সম্মাননা স্মারক প্রধান করেন আমার শিক্ষক প্রবীণ সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলতাফ হোসেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতায় আমার প্রিয় শিক্ষক এর হাত থেকে বস্তুনিষ্ঠ সংবাদকর্মী গুণীজন শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা স্মারক পেয়ে আমি ধন্য ও প্রিয় শিক্ষকের প্রতি জানাই কৃতজ্ঞতা।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ