শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

বিনোদন ডেক্সঃ দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।) আজ বিকেলে তিনি হার্ট অ্যাটাক করেন।

আজ সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল এ অভিনেতার।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। তবে ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

আহমেদ রুবেলের অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’–তে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সালাউদ্দিন লাভলুর সাড়া জাগানো নাটক ‘রঙের মানুষ’ ও মোস্তফা সরোয়ার ফারুকীর জনপ্রিয় নাটক ‘৬৯’- এ সাবলীল অভিনয় করে দর্শকনন্দিত হন।

মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ