শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

খুলনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে পেট্টলবোমা নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ আজ বুধবার ভোরে খুলনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এজলাস কক্ষের ‍জানালা দিয়ে এ পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানা অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ভাঙা জানালা দিয়ে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ফলে এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া, আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে। পরে মসজিদে নামাজে যাওয়ার সময় মুসল্লিরা তা টের পেয়ে আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ও আগুন লাগার কারণ উদঘাটন করতে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা রয়েছে।

পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ