শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

তোমার নামে সেই চিঠিটা — কলমেঃ রেবেকা টপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

তোমার নামে সেই চিঠিটা
    কলমেঃ রেবেকা টপি
তোমার নামে সেই চিঠিটা
বুকের মাঝে লক্ষ কথা,
সকাল দুপুর উদার প্রহর
 বেড়ায় ঘুরে দ্বারে দ্বারে।
তুমি নামের আমার মায়া
পাই না কোথাও তার সে ছায়া।
কঠিন ব্যথায় গুমরে মরে,
বেড়ায় ঘুরে,এক সমুদ্র হাহাকারে।
নদীর কাছে, পথের কাছে
সুধাই গিয়ে পাহাড়টাকে।
গোপন মায়ায় একঘেয়েমি ইচ্ছেটাকে।
কখনও শুধাই খামখেয়ালী অভিসারী,
দুরাচারী ঐ মেঘটাকে।
ক্লান্ত চিঠি,ক্লান্ত কথা
খুঁজতে তোমায়, ভালোবাসার গন্ধ হারায়।
নীল বেদনা হৃদয় জুড়ে
তবুও তোমায় খুঁজে ফেরে।
শহর -গ্রামে, পথের বাঁকে
হয়তো পাবে,তন্দ্রা ঢুলু মধ্যরাতে।
পড়ে নিও আটপৌরে মোর হৃদয়টাকে,
বুঝে নিও না বলা সব প্রণয় গাঁথা।
আরও আছে খুব যতনে,
ক্লান্ত সব জমানো ব্যথা।।


এই ক্যাটাগরির আরো নিউজ