মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে পিস্তলসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ আতাউর রহমান (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে মোঃ আতাউর রহমান (৪০)

 

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস হতে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে অস্ত্রসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ