বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মুন্সিগঞ্জ লৌহজংয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় দুটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি গতকাল শুক্রবার বিকাল চারটায় লৌহজং উপজেলার আটিগাঁও গ্রামে স্টেডিয়াম দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলাধুলার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. ইলিয়াস শিকদারের সঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, জমি অধিগ্রহণসহ দুটি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা। তিন একর জমির উপর প্রতিটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন। লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রিন্সিপাল মোজাম্মেল হক। লৌহজং উপজেলার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বৃন্দ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ লৌহজং উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া, প্রমুখ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ