শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে ক্লাব ফুটবল একাদশ বিজয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

 ‍বিশেষ প্রতিনিধিঃ যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলফাডাঙ্গা ক্লাব ও আলফাডাঙ্গা গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ।
আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, পিওর গোল্ড জুয়েলার্সের চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান,
উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা পারভীন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ।
খেলায় আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ ৩-২ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ