শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মায়ের কবরের পাশে সমাহিত করা হবে অভিনেত্রী হিমু’কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

ডেক্স রিপোর্টঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর হঠাৎ মৃত্যু’র সংবাদে বেশ ধোঁয়াশা বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতেই ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নিয়ে যাওয়া হয়।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান জানান, আজ শুক্রবার হিমুকে ময়নাতদন্ত শেষে বাদ জুমা চ্যানেল আই চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে হঠাৎ ছড়িয়ে পড়ে হিমুর মৃত্যুসংবাদ। এর পরই তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কানাঘোসা চলছে- কেউ বলেছেন হত্যা, আবার কেউ কেউ বলছে আত্মহত্যা।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা জানান, ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রুমে ঝুলছিল হুমায়রা হিমু। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা সম্ভব নয়। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে বলে তিনি জানান।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ