বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

নিখোঁজের ৭দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র রিদওয়ানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

 

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিখোঁজের সাত দিনেও সন্ধান মিলেনি স্কুল ছাত্র রিদওয়ানের। নিখোঁজ রিদওয়ান (১৩) উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গত শুক্রবার (২৭ অক্টোবর) উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর নিজ বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। রিদওয়ান উপজেলার পলাশপুর গ্রামের মিলন বেপারীর ছেলে।

নিখোঁজের মা সোনিয়া বেগম বলেন, আমার ছেলে গত শুক্রবার নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাত স্থানে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। আমি আমার ছেলেকে হারানোর ব্যাপারে টঙ্গিবাড়ী থানায় একটি লিখিত ডায়েরি করেছি। জিডি নং ১২২০।

এবিষয়ে নিখোঁজের খালাতো ভাই মো. তাহের বলেন, মায়ের সাথে রাগ করে রিদওয়ান বাসা থেকে বেরিয়ে আসে। রিদওয়ান পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেনীর ছাত্র। তার উচ্চতা ৫ফিট। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হালকা নীল কালারের হাফ হাতা গেঞ্জি ও কালারিং জিন্সপেন্ট। রিদওয়ানের মা বকাঝকা করায় বাসা থেকে বেরিয়ে আসে আর বাড়িতে ফেরা হয়নি।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, থানায় ডায়েরী করার পর থেকে নিখোঁজের সন্ধানের চেষ্টা চলছে। বকাঝকা করার কারণে ছেলেটি বাড়ি থেকে পালিয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ