শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শার্শায় ১শ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ  যশোরের শার্শা থানাধীন এলাকয় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে ডিবি যশোরের এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক দ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোর জেলার শার্শা থানাধীন ইছাপুর সাকিন হইতে ধৃত আসামী মফিজুর রহমান (৪০) এর দক্ষিণ দুয়ারী বসতবাড়ীর বারান্দা হতে  চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা।

আকটকৃত আসামী- বকুল হোসেন (৪৪) পিতা- কিতাব আলী বিশ্বাস অপর ব্যক্তি মফিজুর রহমান (৪০) পিতাঃ মৃত- মোস্তাব আলী গাজী, উভয়ই শার্শা থানাধীন ইছাপুর গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য যে, ০১নং আসামী বকুল হোসেন এর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, বিস্ফোরক, মাদকসহ ৯টা মামলা বিচারাধীন রয়েছে।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ