বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত আসামী- বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের আবুল হোসেনের ছেলে শুকুর আলী(৫৫) ও একই গ্রামের মৃত অহেদ সরদারের ছেলে মোঃ কামাল (৩০)।

থানাপুলিশ জানায়, সোমবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ জনৈক মোঃ করিম ৥ মাষ্টারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পুলিশি অভিযান চারিয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শুকুর ও কামালকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ১৬ হাজার দুশো টাকা।

বেনাপোর পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, গোপন খবর পেয়ে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দিয়ে আসামীদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা এখনো মাদকের সাথে জড়িত তার সময় থাকতে মাদক ছেড়ে সঠিক পথে ফিরে আসুন। নইলে নিজেকে যতোই চালাক ভাবুন না কেন, আইনের কাছে সব চালাকির পতন হবে। মাদক নির্মূলে ও যুব সমাজকে মাদক মুক্ত করতে আইনি দৃষ্টি সর্বদা সজাগ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ