মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের একটি ডোবা থেকে আব্দুল আলিম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

সোমবার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল আলিম বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে।

 

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ০১নং ঘিবা গ্রামের স্থানীয়রা হেঁটে যাবার সময় ডোবায় একটি লাশ ভাসতে দেখা যায়। এসময় তারা বেনাপোল থানা পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এসময় লাশের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়।

 

নিহতের ভাই মোঃ ইব্রাহিম লাশটি সনাক্ত করে বলেন, গত শনিবার (২৫ অক্টোবর) তার ভাই আব্দুল আলিম বাড়ি থেকে নানা বাড়ি ঘিবা গ্রামে রওনা দেয়। আজ দু’দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন জানায়, সকালে মরদেহটি উদ্ধার করে পোষ্ট মটেমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ