শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

নিখোঁজের চারদিন পর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ পাঠক: ০

বেনাপোল প্রতিনিধি: নিখোঁজের চারদিন পর যশোরের ঝিকরগাছা থেকে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত মাসুদ রানা (২১) যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ব্যাটারিচালিত ভ্যানের চালক।

 

শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে একটি নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানান ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ।

 

নিহত ভ্যানচালকের বাবা আব্দুল আজিজ বলেন, সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে আছরের নামাজের পরপরই বাড়ি ফেরে। কিন্ত এদিন সে এশার আযান হয়ে গেলেও বাড়ি ফেরেনি। তারপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি জিডি করি। ছিনতাইকারীরা ভ্যানের জন্য তার ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করেছে।

 

ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে।

 

হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ