শিরোনাম:
বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন

রাজধানীতে হাসিবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সমাজের চোখ নিউজ ডেক্সঃ রাজধানী কদমতলীতে হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ঘটে যাওয়া হাসিবুল হাসান প্রকাশ বাবু (২৮) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ জাহিদ হোসেন ইমন (২৩)’কে র‌্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

গত মাসের ২৫ আগস্ট রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলাম ও অন্যান্যদের সঙ্গে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে আসামি জাহিদসহ একাধিক ব্যক্তি তাদের ওপর দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৪১, তারিখ- ২৬/০৮/২০২৫ খ্রি.)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-১০ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ জাহিদ হোসেন ইমন (২৩), পিতা- আব্দুছ ছালাম মোল্লা, সাং- পশ্চিম আইল পাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।গ্রে

 

ফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে


এই ক্যাটাগরির আরো নিউজ