শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় বিল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। নি’হত খাইরুল ইসলাম (৩৫), বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদ এর পুত্র।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ডাঙায় তোলা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর। তবে প্রথম পর্যায়ে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। মৃতদেহটি উলঙ্গ অবস্থায় ছিল এবং শরীরে শুধু একটি টি-শার্ট পরিহিত ছিল।
পুলিশ জানায়, লাশের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নাক ও মুখ দিয়ে হালকা রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে ব্যাক্কির মৃত্যু হয়ে থাকতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সহ ঘটনার কারণ উদঘাটনে ব্যাপক তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ