শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে কলেজছাত্রীকে কুপিয়ে ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ পাঠক: ০

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক কলেজ ছাত্রী মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোট কামারগ্রামের কলেজ রোডস্থ চিত্তরঞ্জন সাহার বাড়িতে।

 

জানা যায়, আজ শুক্রবার সকালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিত্তরঞ্জন সাহার স্ত্রী মল্লিকা রাণী সাহার ঘরে প্রবেশ করে। ডাকাতদল তাকে বেঁধে মারধর শুরু করলে তার মাস্টার্স পড়–য়া মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাঁধা দেওয়ার চেষ্টা করে। ডাকাতরা এ সময় তার চোখ বেঁধে ফেলে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাপসী সাহার বাম হাতের রগ কেটে যাওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।

 

মল্লিকা রাণী সাহা জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভাবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছি তা জানার জন্য ডাকাতেরা আমাদেরকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র উলটপালট ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

 

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ