শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পূর্ব ঘোষণা ছাড়াই বেনাপোল আল ফালাহ ইসলামীক স্কলারস স্কুল বন্ধ করলে প্রধান শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার তালশারী মেইন সড়কের পাশে অবস্থিত আল ফালাহ ইসলামীক স্কলারস স্কুল বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক মোঃ শওকত আলী। পূর্ব ঘোষণা ছাড়াই স্কুলটি বন্ধ করে দেওয়ায় আজ মঙ্গলবার সকালে ছাত্র ছাত্রীরা স্কুলে গিয়ে বিপদে পড়ে যায়। পরে অভিভাবকরা এসে স্কুল বন্ধ দেখে স্কুলের সামনে সবাইকে উত্তেজনা হতে দেখা যায়। এসময় অভিভাবকদের ফোন প্রধান শিক্ষক রিসিভ করেননি। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।ছাত্র ছাত্রী মোট ১৩৫ জন রয়েছে।

অভিভাবকরা বলেন হঠাৎ স্কুল বন্ধ করে দিয়েছেন এখন আমরা বাচ্চাদের কি করবো কোথায় ভর্তি করবো। কেন হঠাৎ প্রধান শিক্ষক স্কুল বন্ধ করলো এর সুবিচার চাই আমরা। তারা বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান এর দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রধান শিক্ষক শওকত আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুল চালিয়ে অনেক টাকা দেনা হয়ে গেছি একারনে স্কুলটি চালানো সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান বলেন মিটিং এ আছি মিটিং শেষে বিষয়টি জরুরি ভাবে দেখা হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ