শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে বিজিবি’র অভিযনে সোনার বারসহ দুই পাচারকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ পাঠক: ০

 

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হতে প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ০৮ টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৪৯ বিজিবি জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনেটের সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে যশোর শহরের কোতোয়ালী থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এর রাস্তার উপর অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ প্রায় ১ কেজি ওজনের (৯৭০ গ্রাম) ৮(আট) টি স্বর্ণের বার, ৩টি মোবাইল এবং ১টি পাওয়ার ব্যাংক আটক করে।
আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
বিজিবি আরও জানায়, আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিল ভারতে পাচারের উদ্দেশ্যে।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) মোঃ আবু সাঈদ (২৭), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ঘিবা দক্ষিণ, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর, (২) মোঃ মহিনুর রহমান (৩১), পিতা-মোঃ শাহাজান, গ্রাম-ঘিবা, পোস্ট-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের মূল্য ১,৪১,৮৩,৩৪০/- (এক কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার তিনশত চল্লিশ) টাকা, ০৩টি মোবাইল এবং ০১টি পাওয়ার ব্যাংক এর মূল্য ৩৩,৫০০/-(তেত্রিশ হাজার পাঁচশত) টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ১,৪২,১৬,৮৪০/-(এক কোটি বিয়াল্লিশ লক্ষ ষোল হাজার আটশত চল্লিশ) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ