শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ পাঠক: ০
এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মানহা সিকদার (৫)। সে মধ্যেরগাতী গ্রামের লিখন সিকদারের মেয়ে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়।
 বোয়ালমারী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. মমিন খান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ