শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ যশোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বারোপ করে বলেন সংবাদকর্মীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সুন্দর নিরাপদ সমাজ বিনির্মাণে অগ্ৰণী ভূমিকা পালন করতে পারেন। আমি বিশ্বাস করি পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা মেলবন্ধন আছে আর সেটা আগামীতেও থাকবে।

পরিশেষে তিনি যশোরকে নিরাপদ ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, ( প্রশাসন ও অর্থ), যশোর।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্ )যশোর, জনাব মোহাম্মদ ফিরোজ কবির, ডিএসবি যশোরসহ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ