শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে নবনিযুক্ত মন্ত্রী আব্দুর রহমান এমপির পক্ষে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

এমএম জামান, ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এমপি’র পক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা শাখার আয়োজন শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার,
সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা, সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার, রবিউল খান, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিস মৃধা প্রমুখ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ