শিরোনাম:
ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাভারণে ট্রাকের ধাক্কায় দলিল লেখকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিষ্ঠ হয়ে আশরাফুল নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম (৩৫) সে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পূর্বপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম মহুরীর ছেলে। সে শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ পুরাতন বাজার আকিজ বিড়ি ফ্যক্টরীর সামনে এ দুর্ঘনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও তার পরিবার জানায়, রাতে ঝিকরগাছার গদখালি থেকে দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির সামনে আসলেবিপরিত দিক থেকে আসা একটি ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাযতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ