শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ গত ২০১৯ সালের ১৬ নভেম্বর হতে ২০২৩ সালের ২৭ নভেম্বর এই ৪ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জব্দ হওয়া ১৯ কোটি টাকা মূল্যের মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ও মাটিতে পুতে ফেলা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে– ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেনসিডিল, সাড়ে ৩২ লিটার খোলা ফেন্সিডিল, ইয়াবা ৪৩ হাজার ৪৬৯ পিস, বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস, প্রায় ১০ হাজার বোতল মদ, গাজা ৩৮৫ কেজি, হেরোইন ৩৯২ গ্রাম, এমকেডিল, ফেয়ারডিল ১৯ হাজার ১০২ বোতল, ইস্কাপ সিরাপ, বিয়ার, কফিডিল, ফেন্সিগ্রীপ ও যৌন উত্তেজক সিরাপ সাড়ে ৭ হাজার বোতল ও বিড়ি ৬৬৩ প্যাকেট। যার আনুমানিক বাজার মূল্য ১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।


এই ক্যাটাগরির আরো নিউজ