শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শার্শার পল্লীতে নিজ বাড়িতেই স্বামী পরিত্যক্তা নারী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন গোগা ইউনিয়নে আমলাই গ্রামের মাঠপাড়ায় স্বামী পরিত্যক্তা সোনাভান ( ৪৫) নামে এক নারী নিজ বাড়িতে খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১০টার সময় তার নিজ বাড়ির উঠানে অজ্ঞাতনামা ব্যক্তির লাঠির আঘাতে তার মৃত্যু হয়। তার পিতার নাম মৃত মফিজউদ্দীন।

পুলিশ জানায়, স্বামী পরিত্যক্ত সোনাভান আমলাই গ্রামে মাঠের ধারে নিজ বাড়িতে বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবস করতেন। ঘটনার দিন রাতে সে বাড়ির আঙ্গিনায় বটিতে বসে মাছ কাটছিলো। এ সময় কেউ পিছন দিক থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকপ্রতিবন্ধী ছেলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ঘাতক পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আকিকুল ইসলাম “সমাজের চোখ”কে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় আলামত হিসেবে রক্তমাখা একটি লাঠি জব্দ করা হয়। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মামলা হয়েছে কি জানাতে চাইলে তিনি জানান, নিহতের পরিবার থেকে এখনো কোন মামলা হয়নি। তবে শার্শা থানা পুলিশ হত্যা রহস্য উদঘাটনে তৎপর আছে।


এই ক্যাটাগরির আরো নিউজ