শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোল সীমান্তে ১৮ টি সোনার বারসহ স্বর্ণ পাচার কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখারী সীমান্তে অভিযান চালিয়ে ১৮পিস সোনার বার জব্দসহ আক্তারুল নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্বর্ণ পাচারকারি আক্তারুল (২০) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককার এর ছেলে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মসজিদ বাড়ি পোস্টের পাকা রাস্তার উপর থেকে স্বর্ণের বার সহ তাকে আটক করা হয়।

বিজিবি জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেকপোষ্ট পাকা  রাস্তা নামক স্থান হতে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) সহ আকতারুলকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো নিউজ