শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে কিশোর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোর পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামে পরিত্যক্ত বোমার বিস্ফোরণে মুরাদ হোসেন নামে এক কিশোর আহত হয়েছে। আহত কিশোর মুরাদ হোসেন (১৬) সে পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তে বড় আঁচড়া গ্রামে নিজেদের বাড়ির পাশে বেগুন ক্ষেতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা বলেন, বেগুন ক্ষেতে বিকট শব্দে বোমার আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বোমার আঘাতে মুরাদ হোসেনের চোখ মুখ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন ভুইঁয়া বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত বিস্ফোরণস্থল পরিদর্শন করি সেই সাথে বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা বোমা রেখেছে তা তদন্ত করে দেখা হবে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ